এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল ২৭ নভেম্বর, সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর

০১ নভেম্বর ২০২৬, ১২:০৫ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আগামী ২৭ নভেম্বর। এ কার্যক্রমের জন্য ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অন্যদিকে, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর।

আজ রবিবার (১ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত কর্মপরিকল্পনা থেকে এসব তথ্য জানা গেছে। কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত কর্মপরিকল্পনায় পুনর্নিরীক্ষণ, পুনর্মূল্যায়ন ও সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি তুলে ধরা হয়েছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। পরদিন ৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্য ও বিষয়ভিত্তিক তালিকা সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে।

৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পুনর্মূল্যায়ন পরীক্ষকদের ব্রিফিং ও পুনর্মূল্যায়নের কাজ চলবে। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র, পরীক্ষকের স্বাক্ষরিত বিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে।

এরপর ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের লিথোকোড যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চূড়ান্তভাবে পরিবর্তিত উত্তরপত্র যাচাই শেষে ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।

এদিকে, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩ নভেম্বর থেকে। এ কার্যক্রম চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এর আগে ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্নপত্র প্রণয়নের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে আগামী ২ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬