বন্যার পূর্বাভাস, আলিম পরীক্ষা নিয়ে যা বলছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

০৭ জুলাই ২০২৬, ০৭:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৭:১১ PM
কেন্দ্রে আলিম পরীক্ষার্থীরা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

কেন্দ্রে আলিম পরীক্ষার্থীরা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

বৈরী আবহাওয়ায় দেশের পাঁচ বিভাগের অন্তত ১৬ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এমন পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন আলিম পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তবে তাদের চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড বলছে, বিশেষ কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে, ব্যবস্থা নেওয়া হবে।   

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চট্টগ্রামসহ বেশকিছু জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত অঞ্চলগুলোর পরিস্থিতি জানতে সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যদি কোনো ধরনের বন্য পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।

বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে আলিম পরীক্ষা বাস্তবায়ন কিভাবে হবে এবং কী করণীয় সে ব্যাপারে আগে থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নিয়মিত–অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এবার সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে আজ মঙ্গলবার বৈরী আবহাওয়ায় দেশের পাঁচ বিভাগের অন্তত ১৬ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বরত কর্মকর্তা) মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতি ভারী, অপরদিকে সিলেট ও বরিশাল বিভাগে এবং উজানে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬
তারুণ্যের মেধা, সমতা ও মূল্যবোধ: উচ্চশিক্ষায় নতুন প্রত্যয়
  • ২৯ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় মধ্যে দেশের যেসব জেলায় বন্যা হতে পারে
  • ২৯ আগস্ট ২০২৬
আন্দোলন করা সেই কওমি মাদ্রাসায় নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেয়েই লাপাত্তা, এরপর সরকারি চাকরি, পেয়েছেন …
  • ২৯ আগস্ট ২০২৬