আলিম পরীক্ষা দিয়ে ফেরার পথে এক পরীক্ষার্থী নিহত, আহত আরও ৩

০৬ জুলাই ২০২৬, ০৭:৩৬ PM
আহতদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হচ্ছে

আহতদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হচ্ছে © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে আলিম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাইন উদ্দিন (২১) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আরও তিন পরীক্ষার্থী আহত হয়েছেন। 

সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইন উদ্দিন লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে আমিন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইন উদ্দিনের মৃত্যু হয়। এতে আরও তিন পরীক্ষার্থী আহত হন।

দুর্ঘটনায় আহত তিন পরীক্ষার্থীকে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ ও আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9