তানযীমুল উম্মাহ মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের নিয়ে গাইডলাইন ও দোয়া মাহফিল

২৬ জুন ২০২৬, ১১:২৭ AM , আপডেট: ২৬ জুন ২০২৬, ১১:২৮ AM
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় গাইডলাইন ও দোয়া মাহফিল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় গাইডলাইন ও দোয়া মাহফিল © টিডিসি ছবি

আসন্ন ২০২৬ সালের আলিম পরীক্ষাকে সামনে রেখে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা, নৈতিকতা ও আত্মশুদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার, যিনি মাদিনাতুল উলুম কামিল মাদরাসার হেড মুহাদ্দিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান শাহ ওলিউর রহমান চিশতি এবং ড. মীম আতিকুল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারী। স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, ‘আলিম পরীক্ষা শুধু একটি একাডেমিক মূল্যায়ন নয়; এটি একজন শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা ও আত্মবিশ্বাসেরও পরীক্ষা। সফল হতে হলে নিয়মিত অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে হবে। ইলম অর্জনের উদ্দেশ্য কেবল সনদ লাভ নয়, বরং নিজেকে একজন আদর্শ মানুষ ও দ্বীনের খাদেম হিসেবে গড়ে তোলা।’

তিনি আরও বলেন, পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি আমল, শৃঙ্খলা ও আত্মশুদ্ধির প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ ড. মতিউল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল এবং আলিম পরীক্ষা-২০২৬-এর হল সচিব আলহাজ আবু জাফর মো. ছাদেক হাসান।

এ সময় আলিম পরীক্ষার্থীদের সম্পাদিত ‘রিভাইভিং অব লস্ট গ্লোরি’ শীর্ষক দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পরীক্ষার্থী লুৎফর রহমান মানপত্র পাঠ করেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মাহদি হাসান এবং ইংরেজিতে বক্তব্য উপস্থাপন করেন খাইরুল বাশার।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সবশেষে প্রধান অতিথি শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার আলিম পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৭ জুলাই ২০২৬
চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচার, ঢাবি শিক্ষকের মায়ের নষ্ট দাঁত রে…
  • ১৭ জুলাই ২০২৬
‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উ…
  • ১৭ জুলাই ২০২৬
আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি— এক নেতাকে এসপি
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে নিখোঁজ যুবক…
  • ১৭ জুলাই ২০২৬
ত্রাণসামগ্রী নিতে গিয়ে ‘পদদলিত’ হয়ে ৩ নারী আহত
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence