এইচএসসি ও আলিম পরীক্ষার সিট প্ল্যানে বড় পরিবর্তন

০৪ জুলাই ২০২৬, ০১:৫৪ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০১:৫৯ PM
এইচএসসি ও আলিম পরীক্ষার হল

এইচএসসি ও আলিম পরীক্ষার হল © এইচএসসি ও আলিম পরীক্ষা

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় সিটপ্ল্যানে বড় পরিবর্তন আসছে। ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে শিক্ষাবোর্ড। শুক্রবার (৩ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে নিয়মিত (২০২৬ সালের সিলেবাস) এবং অনিয়মিত (২০২৫ সালের সিলেবাস) পরীক্ষার্থীদের জন্য পৃথক কক্ষে আসন ব্যবস্থা ও প্রশ্নপত্র বিতরণে সর্বোচ্চ সতর্কতা গ্রহণের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

এর আগে ঝালকাঠির নলছিটি উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বড় ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে। নিয়মিত পরীক্ষার্থীদের ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে বিষয়টি প্রকাশ্যে এলে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে কেন্দ্র সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সমস্যা হয় এইচএসসির আরও কিছু কেন্দ্রে। মূলত এসবের প্রেক্ষিতেই সিট প্ল্যানে পরিবর্তন তথা অনিয়মিত শিক্ষার্থীদের সিট আলাদা করে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্য করা গেছে কিছু কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থী (২০২৬ সালের সিলেবাস) ও অনিয়মিত পরীক্ষার্থীদের (২০২৫ সালের সিলেবাস) ভিন্ন ভিন্ন কক্ষে আসন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একই কক্ষে দুই সিলেবাসের (২০২৬ ও ২০২৫ সালের সিলেবাস) পরীক্ষার্থী থাকায় প্রশ্ন বিতরণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬-এ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময় সভায় নিয়মিত পরীক্ষার্থী (২০২৬ সালের সিলেবাস) ও অনিয়মিত পরীক্ষার্থীদের (২০২৫ সালের সিলেবাস) ভিন্ন ভিন্ন কক্ষে আসন ব্যবস্থা গ্রহণ করা এবং প্রশ্ন বিতরণে অধিক সতর্কতা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া সত্ত্বেও কিছু কেন্দ্রে এর ব্যত্যয় ঘটেছে; যা পাবলিক পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থী।

চিঠিতে আরও বলা হয়, নিয়মিত পরীক্ষার্থী (২০২৬ সালের সিলেবাস) ও অনিয়মিত পরীক্ষার্থীদের (২০২৫ সালের সিলেবাস) ভিন্ন ভিন্ন কক্ষে আসন ব্যবস্থা গ্রহণ করা এবং প্রশ্ন বিতরণে অধিক সতর্কতা গ্রহণ করার জন্য এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পুনরায় নির্দেশ প্রদান করা হলো। পরবর্তীতে এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

পরিবর্তন মাদ্রাসার আলিম পরীক্ষাতেও: মাদ্রাসা বোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ ফারুক আহম্মেদ-এর স্বাক্ষরে জারি করা এক চিঠিতে বলা হয়, আলিম পরীক্ষা ২০২৬-এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্য করা গেছে যে, কিছু কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থী (২০২৬ সালের সিলেবাস) ও অনিয়মিত পরীক্ষার্থীদের (২০২৫ সালের সিলেবাস) ভিন্ন ভিন্ন কক্ষে আসন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একই কক্ষে দুই সিলেবাসে (২০২৬ ও ২০২৫ সালের সিলেবাস) পরীক্ষার্থী থাকায় প্রশ্ন বিতরণে জটিলতা সৃষ্টি হচ্ছে। আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময় সভায় নিয়মিত পরীক্ষার্থী (২০২৬ সালের সিলেবাস) ও অনিয়মির পরীক্ষার্থীদের (২০২৫ সালের সিলেবাস) ভিন্ন ভিন্ন কক্ষে আসেন ব্যবস্থা গ্রহণ করা এবং প্রশ্ন বিতরণে অধিক সতর্কতা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া সত্ত্বেও কিছু কেন্দ্রে এর ব্যত্যয় ঘটে যা পাবলিক পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থী।

২। নিয়মিত পরীক্ষার্থী (২০২৬ সালের সিলেবাস) ও অনিয়মিত পরীক্ষার্থী (২০২৫ সালের সিলেবাস) ভিন্ন ভিন্ন কক্ষে আসন ব্যবস্থা গ্রহণ করা এবং প্রশ্ন বিতরণে অধিক সর্তকর্তা গ্রহণ করার জন্য আলিম পরীক্ষা-২০২৬ এর সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পূনরায় নির্দেশ প্রদান করা হলো। পরবর্তীতে এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে Public Examination (offences) Act 1980 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ বৃহস্পতিবার
  • ০৭ জুলাই ২০২৬
জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে উচ্চশিক্ষা ও গবেষণায় কৌশলগত বিনি…
  • ০৭ জুলাই ২০২৬
বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
  • ০৭ জুলাই ২০২৬
স্রোতে ভেসে যাওয়া ছেলেকে উদ্ধার করে ধীরে ধীরে ডুবে গেলেন বা…
  • ০৭ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা ১ম পত্র : কোন প্রশ্নের উত্তর কী, জানাল শিক্ষ…
  • ০৭ জুলাই ২০২৬
গণঅভ্যুত্থানের শহীদ জাহিদের মায়ের চাকরির আশ্বাস নিলেন প্রধা…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence