দেশের সব মাদ্রাসা প্রধানকে জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

০৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাসমূহের প্রতিষ্ঠান প্রধানদেরর ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জুলাই) উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা না মানলে সংশ্লিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। 

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রতিষ্ঠান প্রধানগণের প্রেরিত তথ্যের ভিত্তিতে মেমিস সফটওয়ারে যাচাই-বাছাই পূর্বক প্রদান করা হয়। মেমিস সফটওয়ারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার গোপনীয়তা রক্ষা করা প্রতিষ্ঠান প্রধানের আবশ্যিক দায়িত্ব। 

আরও পড়ুন: তলিয়েছে বাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধ পড়াশোনাও—এইচএসসি নিয়ে কী ভাবছে কর্তৃপক্ষ

কোনোভাবেই এটি অন্য কারো নিকট হস্তান্তরযোগ্য নয় জানিয়ে বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতার সাথে সংরক্ষণ ও ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ বিষয়ে কোন অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের কর্মকর্তা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পর্যটনের নতুন সম্ভাবনা চর কুকরি-মুকরি, প্রকৃতির টানে বাড়ছে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬