মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত কেন্দ্র তালিকায় নতুন করে দুটি কেন্দ্র যুক্ত করা হয়েছে। এতে কেন্দ্রের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫০৯টিতে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে। এর আগে, গত ১৪ অক্টোবরের খসড়া তালিকায় কেন্দ্র সংখ্যা ছিল ৫০৭টি। 

তালিকা দেখুন এখানে

চলতি বছরের ৫ম শ্রেণির ইবতেদায়ি ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। এদিন সকাল ১০টা থেকে উভয় পরীক্ষা শুরু হবে। ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার সময় আড়াই ঘণ্টা ও দাখিলের সময় তিন ঘণ্টা। 

ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিন কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরবি (১ম ও ২য় পত্র) পরীক্ষা ১০ ডিসেম্বর, বাংলা ও ইংরেজি পরীক্ষা ১৩ ডিসেম্বর, গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ১৫ ডিসেম্বর।

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর হবে কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর আরবি ১ম পত্র ও আরবি ২য় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ: 

১. কুরআন মাজিদ ও তাজভিদ এবং আরবি ১ম ও ২য় পত্র বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় ২.৩০ ঘণ্টা। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

২. বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে (৫০+৫০)=১০০, পরীক্ষার সময় হবে (১ ঘণ্টা ১৫ মিনিট + ১ ঘণ্টা ১৫ মিনিট)=২ ঘণ্টা ৩০ মিনিট। বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।

৩. গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে (৬০+৪০)=১০০, পরীক্ষার সময় হবে (১ ঘণ্টা ৩০ মিনিট+১ ঘণ্টা)= ২ ঘণ্টা ৩০ মিনিট। গণিত ও বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।

৪. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত মাদ্রাসার পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৬. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের (সীলসহ স্বাক্ষরিত) নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।

৭. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্তভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৮. পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

৯. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্ট ঘড়ি,হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

দাখিল বৃত্তি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ: 

১.কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ, আরবি ১ম পত্র ও আরবি ২য় পত্র বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় ৩.০০ ঘণ্টা। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

২. বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে (৫০+৫০)=১০০, পরীক্ষার সময় হবে (১ ঘণ্টা ৩০ মিনিট + ১ ঘণ্টা ৩০ মিনিট)=৩ ঘণ্টা। বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।

৩. গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে (৭০+৩০)=১০০, পরীক্ষার সময় হবে (২ ঘণ্টা ১০ মিনিট+৫০ মিনিট)= ৩ ঘণ্টা। গণিত ও বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।

৪. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত মাদ্রাসার ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৬. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের (সীলসহ স্বাক্ষরিত) নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।

৭. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৮. পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

৯. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না। 

বিকেএসপিতে কোচ নিয়োগে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত বৃদ্ধি
  • ০৩ নভেম্বর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০৩ নভেম্বর ২০২৬
`আগামী গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট স…
  • ০৩ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র ত…
  • ০৩ নভেম্বর ২০২৬
১৩ বছর দুবাইপ্রবাসী, ৫১ লাখ টাকা হারিয়ে এখন ঢাকায় রিকশা চাল…
  • ০৩ নভেম্বর ২০২৬
‘সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়’ মতবিনিময় সভা বর্জনের …
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950