অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেই মাদ্রাসা সুপারের বরখাস্তের আবেদন খারিজ

০৭ জুলাই ২০২৬, ০৭:০৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৭:১২ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

অনিয়মের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ নুরুজ্জামানের বরখাস্তের আবেদন খারিজ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে চাকরি থেকে বরখাস্তের আবেদন করা হয়। বিষয়টি গত ১৯ মে অনুষ্ঠিত বোর্ডের আপিল ও সালিশ কমিটির সভায় উপস্থাপন করা হয়। আপিল ও সালিশ কমিটির সভায় বাদী ও বিবাদী উভয়পক্ষ উপস্থিত হন।

এতে আরও বলা হয়, সভায় বাদী ও বিবাদীর উপস্থিতিতে সুপার মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আলোচনা এবং সকল কাগজপত্র পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তার চূড়ান্ত বরখাস্ত সংক্রান্ত আবেদনটি খারিজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।  

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬