আলিমের স্থগিত পরীক্ষার বিষয়ে জানালেন মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

০৮ জুলাই ২০২৬, ০৫:০৩ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান © টিডিসি সম্পাদিত

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার তারিখের বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্য অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।

দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে রুটিন অনুযায়ী সকল পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আলিমের স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামসহ ৫ জেলার পরীক্ষা কেন্দ্রসমূহের আজকের আলিমের বাংলা দ্বিতীয় পত্র (বিষয় কোড-২৩৭) পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

রুটিন অনুযায়ী আগামী শনিবার (১১ জুলাই) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রয়েছে। পরীক্ষা বাস্তবায়নের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আবহাওয়া পরিস্থিতির দিকে আমরা খেয়াল রাখছি। আমাদের হাতে এখনো দুইদিন আছে, শুক্রবার রাত পর্যন্ত আমরা অপেক্ষা করব। তখন পরিস্থিতি অনুযায়ী শনিবারের পরীক্ষা স্থগিত হবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা আজ বুধবার পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও  মাদ্রাসা শিক্ষা বোর্ডের  চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি জেলার পরীক্ষা কেন্দ্রসমূহ ছাড়া অন্যান্য অঞ্চলের কেন্দ্রে আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হয়েছে। 

গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নিয়মিত–অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এবার সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬