চাকরি স্থায়ীকরণ: আন্দোলনে রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারীরা

০৯ জানুয়ারি ২০১৯, ১০:১২ AM
চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

চাকরি স্থায়ী করার দাবিতে টানা আন্দোলন শুরু করেছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অস্থায়ী কর্মচারীরা। গত কয়েক দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে শিক্ষাবোর্ডের সামনের সড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে শিক্ষাবোর্ডের দৈনিক হাজিরাভিত্তিক অস্থায়ী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুকুল শেখ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ ৬২ জন অস্থায়ী কর্মচারী অংশ নেন। এ সময় তারা চাকরি স্থায়ী না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কর্মসূচি শেষে হাজিরাভিত্তিক কর্মচারীরা তাদের দাবি-দাওয়া নিয়ে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদের সাথে কথা বলেন। এর আগে গত রবিবার একই দাবিতে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

কঙ্গোর দুর্ভাগ্য, পোস্টে লেগে ফিরল বাকাম্বুর জোরালো শট
  • ১৮ জুন ২০২৬
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার আটক
  • ১৮ জুন ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো, পর্তুগালের বিপক্ষে সমতা
  • ১৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
  • ১৭ জুন ২০২৬
জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়া…
  • ১৭ জুন ২০২৬
মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ১৭ জুন ২০২৬