এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল বরিশাল বোর্ড

২০ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৪:২১ PM
বরিশাল শিক্ষা বোর্ড

বরিশাল শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। নতুন সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ফরম পূরণ করার সুযোগ পাবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলম্ব ফিসহ ফরম পূরণের বর্ধিত সময় ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া, সোনালী সেবার মাধ্যমে সংগৃহীত ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।

বোর্ডের আওতাধীন সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের এই বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬