৫৯ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৪১তম বিসিএস আবেদন

০৪ জানুয়ারি ২০২০, ০৮:৩৯ PM

© ফাইল ফটো

৪১তম বিসিএস আবেদনের সংখ্যা পেছনে ফেলেছে ৫৯টি দেশের জনসংখ্যাকে। শনিবার (৪ জানুয়ারি) এই বিসিএসে আবেদনের শেষ দিন ছিল। এবার আবেদনের সংখ্যা বিগত সব রেকর্ড ছাড়িয়েছে।

পিএসসি সূত্র জানায়, ২০১৮ সালে ৪০ তম বিসিএসে সবচেয়ে বেশি ৪ লাখ ১২ হাজার জন আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনের রেকর্ড। এবার ওই সংখ্যা ছাড়িয়ে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার ২৬২ জন। যা ৫৯টি দেশের জনসংখ্যার চেয়েও বেশি।

জনসংখ্যার সর্বশেষ তালিকায় দেখা গেছে বিশ্বের যতগুলো দেশ রয়েছে সেগুলোর মধ্যে ৫৯টি দেশের জনসংখ্যা সাড়ে ৪ লাখের কম। সেই দেশগুলোর মধ্যে রয়েছে মাল্টা, বাহামা, আইসল্যান্ড, বার্বাডোজ, সেন্ট লুসিয়া, গ্রানাডা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, গ্রিনল্যান্ড, সান মারিনোসহ আরও অনেক দেশ।

গত বছরের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেওয়া হবে।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ৪১তম বিসিএসের জন্য ৪ লাখ ৭৫ হাজার ২৬২ আবেদন জমা পড়েছে। এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজর ৮১৬ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন।

ফি দেয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ১ লাখ ৪’শ ৪৬ প্রার্থী। আবেদন গ্রহণের সময় শেষ হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

৫ দফা দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ২৫ আগস্ট ২০২৬
গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা
  • ২৫ আগস্ট ২০২৬
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদমন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন একটি দ্বীপ যুক্ত করেছে চীন
  • ২৫ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার উ…
  • ২৫ আগস্ট ২০২৬
জবিতে দুর্যোগ মোকাবিলায় গঠন হবে স্বেচ্ছাসেবক টিম: উপাচার্য
  • ২৫ আগস্ট ২০২৬