পড়ানোর পর নিজেকে প্রশ্ন করুন—কতজন বুঝল, যারা বুঝল না, তাদের জন্য কি আমি বদলাব?

২১ অক্টোবর ২০২৬, ০৭:২০ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষকতার শুরু থেকেই নিজের পাঠদান পদ্ধতি নিয়ে আত্মমূল্যায়নের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একটি অধ্যায় পড়ানোর পর কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য পাঠদানের পদ্ধতিতে কী পরিবর্তন আনা প্রয়োজন—তা নিয়ে শিক্ষকদের ভাবার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষকদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন—কতজন বুঝল? যারা বুঝল না, তাদের জন্য আমি কী বদলাব? একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।

তিনি আরও বলেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা যায় না। শিক্ষার্থীদের কাজ, প্রশ্ন ও ভুল থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে পাঠদান পদ্ধতির উন্নয়ন করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950