যশোর বোর্ডের দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের আবেদন শেষ সময় ২৯ অক্টোবর

২১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন বা ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তির আবেদনের শেষ সময় আগামী ২৯ অক্টোবর। নির্ধারিত জিপিএ, আসন শূন্য থাকা এবং সংশ্লিষ্ট দুই কলেজের প্রধানের সম্মতি সাপেক্ষে বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা, নির্ধারিত জিপিএ এবং উভয় প্রতিষ্ঠানের প্রধানের সম্মতিক্রমে শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে কলেজ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে। ছাড়পত্রের (টিসি) মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এবং আন্তঃবোর্ডের ছাড়পত্রের মাধ্যমে ভর্তির অনুমতির জন্য অনলাইনে আবেদন করার শেষ সময় আগামী ২৯ অক্টোবর। শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের ইনস্টিটিউট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে এবং ভর্তিচ্ছু কলেজ তা ‘একসেপ্ট’ করবে। আবেদন বোর্ড থেকে অনুমোদিত হলে ইনস্টিটিউট প্যানেলে অনুমতিপত্র পাওয়া যাবে। ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণ করে ১৫ দিনের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

ছাড়পত্র প্রদানকালে কলেজে সংরক্ষিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থীকে ফেরত দিতে হবে এবং ভর্তি গ্রহণকারী কলেজ তা অধ্যক্ষের নিজ হেফাজতে সংরক্ষণ করবে। ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাস পর্যন্ত ছাড়পত্র দেবে সেই মাস পর্যন্ত বেতনাদি গ্রহণ করবে এবং নতুন ভর্তি গ্রহণকারী কলেজ পূর্বের কলেজে যে পর্যন্ত বেতন পরিশোধ আছে তার পরবর্তী মাস থেকে বেতনাদি গ্রহণ করবে। আবেদন ফরম বোর্ডের ওয়েবসাইটের ‘ডাউনলোড’ মেনুতে পাওয়া যাবে এবং সেখানে বিস্তারিত নির্দেশাবলি দেওয়া আছে।

নির্ধারিত সময়ের মধ্যে ইচ্ছুক শিক্ষার্থীদের ছাড়পত্র বা আন্তঃবোর্ডের ছাড়পত্রের মাধ্যমে ভর্তির অনুমতির জন্য আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950