নুরুল ইসলাম নাহিদ

‘অনলাইনের আওতায় আসছে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত সব তথ্য’

০৮ অক্টোবর ২০১৮, ০৫:৪১ PM

© টিডিসি ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত সকল তথ্য অনলাইন ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। এজন্য শিক্ষাতথ্য ব্যবস্থাপনায় ’ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ প্রকল্পের আওতায় প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আইডি নাম্বার থাকবে বলেও জানান তিনি।

সোমবার বিকেলে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর সম্প্রসারিত ও নতুনভাবে সজ্জিত লাইব্রেরী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্যানবেইস ভবনের নিচতলায় এ লাইব্রেরীর উদ্বোধন করা হয়।

লাইব্রেরীটির সংস্কার কাজ শেষে সম্প্রতি আধুনিকীকরণ সম্পন্ন হয়েছে। এসময় শিক্ষামন্ত্রী ব্যানবেইস লাইব্রেরিতে ’বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’-এরও উদ্বোধন করেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ব্যানবেইস শিক্ষা পরিবারের অর্ন্তভুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যানবেইস লাইব্রেরীতে শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রকাশনা ও ক্লিপিংস রয়েছে যা গবেষকদেরও কাজে লাগবে। ’বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ থেকে আমাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে পাঠকরা জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যানবেইস-এর মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ অনুষ্ঠানে বক্তৃতা করেন। শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অধিদপ্তর/সংস্থার প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬