ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে এমপির ছেলে

২৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ PM
নুরুজ্জামান মিন্টু

নুরুজ্জামান মিন্টু © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যুর ঘটনায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুর বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে ডিবি অফিসে নেওয়া হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইফতে খায়ের আলম জানান, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে শাকিলের মৃত্যু হয়।

এ ঘটনায় শাকিলের বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তের স্বার্থে পুলিশ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আনা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলিতে ফুঁসছে ঝিনাইদহবাসী, আদেশ ব…
  • ২১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২১ নভেম্বর ২০২৬
পাবনায় মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ: সংঘর্ষ চলছে তিন দিন ধরে,…
  • ২১ নভেম্বর ২০২৬
বেসরকারি এক টেলিভিশনের ডিএমডি পুলিশি হেফাজতে
  • ২১ নভেম্বর ২০২৬
ধুয়ে-মুছে পরিষ্কার করল শেখ মুজিবুর রহমানের সমাধি, অংশ নিলেন…
  • ২১ নভেম্বর ২০২৬