প্রশাসনের সিদ্ধান্তের আগেই দুই জাহাজের ভাড়ার তালিকা প্রকাশ

সেন্টমার্টিন ভ্রমণে ভাড়ার ধাক্কা, পর্যটকদের পকেটে টান!

২৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৮ PM
সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ

সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ © সংগৃহীত

সেন্টমার্টিন ভ্রমণে জাহাজের টিকিটের ভাড়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলকারী এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেসের বিভিন্ন শ্রেণির আসন ও কেবিনের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় সর্বনিম্ন ২ হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া উল্লেখ রয়েছে। তবে ভাড়া এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বৈঠকে সিদ্ধান্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছেন তিনি।

মো. মাহমুদুর রহমান সায়েম প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন শাখার দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ‌‘ভাড়ার বিষয়টি প্রশাসন এখনো চূড়ান্ত করেনি। আজ মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেওয়ার পর বিস্তারিত বলা যাবে।’

দুই জাহাজের ভাড়ার তালিকা প্রকাশ
প্রকাশিত তালিকা অনুযায়ী, এমভি বারো আউলিয়ার সান ডেক ও মেইন ডেক আসনের ভাড়া যথাক্রমে ৪ হাজার ২০০ ও ২ হাজার ২০০ টাকা। প্যানোরামা বিজনেস চেয়ার ও রিভিয়েরা বিজনেস চেয়ারের ভাড়া ৪ হাজার ৫০০ ও ২ হাজার ৩০০ টাকা। মোজারাত চেয়ারের ভাড়া ৪ হাজার ৮০০ ও ২ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া বাঙ্কার বেডের ভাড়া ১০ হাজার ও ৬ হাজার টাকা, ডিলাক্স কেবিন ১৩ হাজার ও ৭ হাজার টাকা, ফ্যামিলি বাঙ্কার কেবিন ২০ হাজার ও ১১ হাজার টাকা, ভিআইপি কেবিন ১৫ হাজার ও ৮ হাজার টাকা এবং ভিভিআইপি কেবিনের ভাড়া ১৮ হাজার ও ১০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, এমভি কর্ণফুলী এক্সপ্রেসের ল্যাভেন্ডার ও ম্যারিগোল্ড আসনের ভাড়া ৪ হাজার ২০০ ও ২ হাজার ২০০ টাকা। ওপেন ডেক আসনের ভাড়া ৪ হাজার ৪০০ ও ২ হাজার ৩০০ টাকা। গ্ল্যাডিওলাস বিজনেস চেয়ারের ভাড়া ৫ হাজার ও ২ হাজার ৬০০ টাকা, লাইলাক লাউঞ্জ ৫ হাজার ৫০০ ও ২ হাজার ৮০০ টাকা এবং ক্রিস্যান্থিমাম লাউঞ্জের ভাড়া ৫ হাজার ৮০০ ও ৩ হাজার টাকা। এ জাহাজে সিঙ্গেল কেবিনের ভাড়া ৭ হাজার ও ৩ হাজার ৬০০ টাকা, টুইন কেবিন ১৩ হাজার ও ৭ হাজার টাকা, ভিআইপি কেবিন ১৬ হাজার ও ৯ হাজার টাকা এবং ভিভিআইপি কেবিনের ভাড়া ১৯ হাজার ও ১০ হাজার টাকা উল্লেখ রয়েছে।

চূড়ান্ত ভাড়ার অপেক্ষায় পর্যটকেরা
সেন্টমার্টিন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। পর্যটন মৌসুমে জাহাজের ভাড়া বেড়ে গেলে সাধারণ পর্যটকদের ভ্রমণ ব্যয়ে বাড়তি চাপ পড়তে পারে। এ কারণে ভাড়া নির্ধারণে প্রশাসনের সিদ্ধান্ত এবং টিকিটের মূল্যতালিকায় স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।
এদিকে, প্রশাসনের বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় পর্যটক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। চূড়ান্ত ভাড়া ঘোষণা করা হলে সেন্টমার্টিনগামী পর্যটকদের যাতায়াত ব্যয়ের বিষয়টি আরও স্পষ্ট হবে।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬