শিক্ষকদের বদলির সভা নিয়ে দুঃসংবাদ দিল মাউশি

২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশ নিয়ে চলতি সপ্তাহে সভার পরিকল্পনা করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ চীনে যাওয়ার ফলে চলতি সপ্তাহে এ সভা করা সম্ভব হচ্ছে না।

সোমবার (২৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, সিনিয়র সচিব আবদুল খালেক আজ সোমবার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ২ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে বদলি নিয়ে সভা আহবান করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি নিয়ে সভার তারিখ নির্ধারণ হয়নি। তারিখ চূড়ান্ত হলে পরবর্তীতে সেটি জানিয়ে দেওয়া হবে।’

এদিকে শিক্ষকদের বদলির ফল প্রকাশসহ তিন দফা দাবি আদায়ে বড় আন্দোলনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রাথমিকভাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও শিক্ষকদের কথা চিন্তা করে আন্দোলনের স্থল জাতীয় প্রেস ক্লাবের সামনে করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি জানান, ‘নিজেদের অধিকার আদায়ে শিক্ষকরা সব সময় একতাবদ্ধ। অসংখ্য শিক্ষক আন্দোলনে অংশ নিতে ঢাকায় আসবেন। এজন্য শিক্ষকদের চাওয়া ছিল আন্দোলনের ভেন্যু পরিবর্তনের। শিক্ষকদের স্বার্থে আন্দোলনের ভেন্যু জাতীয় প্রেস ক্লাবে দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছি।’

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬