জাহেদ উর রহমান

সরকারের সমালোচনা করে নারী উদ্যোক্তার বক্তব্য অপরাধ হিসেবে দেখা হবে না

২৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ PM
সচিবালয়ে ব্রিফিং করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান

সচিবালয়ে ব্রিফিং করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান © সংগৃহীত

বিএনপি সরকারের সমালোচনা করায় ময়মনসিংহের ভালুকায় নারী উদ্যোক্তাকে আটক ও আদালতে নেওয়া নিয়ে সমালোচনার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘তাঁকে আদালতে নেওয়ার ক্ষেত্রে ১৫১ ধারার বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপট বিবেচনা করতে হবে।’

জাহেদ উর রহমান বলেন, ‘সরকারের দিক থেকে পুলিশ যে তদন্ত করবে, সেটি নিরপেক্ষ ও প্রকৃত ঘটনা অনুসন্ধানকারী হবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর বক্তব্যকে অপরাধ হিসেবে দেখা হবে না। পুলিশের সংশ্লিষ্ট একজন কর্মকর্তার বক্তব্যও দেখেছি, যেখানে তিনি বলেছেন, ওই বক্তব্যে তিনি কোনো অপরাধ খুঁজে পাননি। আশা করি, তিনি ন্যায়বিচার পাবেন।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘হয়তো এখানে পরিস্থিতি এমন হয়েছিল, যার কারণে এ ঘটনা ঘটেছে। তবে পরবর্তীতে আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি আদালতের এখতিয়ার।’

আরও খবর: সেন্টমার্টিন ভ্রমণে ভাড়ার ধাক্কা, পর্যটকদের পকেটে টান!

তিনি বলেন, ‘সেটির কারণে যাঁরা সেখানে প্রতিবাদ করেছেন, তাদের প্রতিক্রিয়াকে আমি সঠিক বলে মনে করি না। এ ধরনের বক্তব্য তো দেওয়া যেতেই পারে। বাংলাদেশে আরও অনেক কঠোর বক্তব্য দেওয়া হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রীকে নিয়েও অনেকে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু তাঁদের বিরুদ্ধে কিছু হচ্ছে না।’ 

তথ্য উপদেষ্টা বলেন, ‘একটি বিষয় আমাদের বুঝতে হবে—আদালত সরকার নয়। শেখ হাসিনার সময়ের কারণে আমরা একটি ভুল ধারণায় ভুগি যে, সরকারই সবকিছু করে। কাকে জেলে পাঠানো হবে, কাকে জামিন দেওয়া হবে—সবকিছু সরকার নির্ধারণ করে, এমন ধারণা তৈরি হয়েছিল। কিন্তু কাউকে আদালতে পাঠানোর পর পরবর্তী সিদ্ধান্তগুলো বিচার বিভাগের এখতিয়ার। সেগুলোর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে, এমন নয়।’

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬