রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর ঘটনায় গ্রেপ্তার ৩

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা-পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানা-পুলিশ সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. হেলালউদ্দিন (৩৮), মো. আবদুল্লাহ আল সিয়াম খান (১৯) ও মো. রুবেল হোসেন (১৯)। তারা রাজবাড়ী সদর থানা এলাকার বাসিন্দা।

রাজবাড়ী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির পূর্ববর্তী কর্মচারীর সঙ্গে হিসাব-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বড় বাজারের সামনের রাস্তায় জাকিয়া সুলতানা ও তার কর্মীরা প্রতিবাদী মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এজাহারনামীয় আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জাকিয়া সুলতানা ও তার কর্মীরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথিতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখমপ্রাপ্ত হন এবং শ্লীলতাহানির শিকার হন।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকরাও পে স্কেলের আওতায় আসছেন

এ ঘটনায় ভুক্তভোগী জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। পাশাপাশি মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬