৩৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

০৩ আগস্ট ২০১৮, ০৬:৪৪ PM
লোগো

লোগো © সংগৃহীত

সারদেশে অঘোষিত পরিবহন ধর্মঘটের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ৩৯ তম বিসিএসের লিখিত পরীক্ষা।  টানা দুই ঘন্টার এই পরীক্ষা আজ শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। 

সারাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আজকের এই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মাঝে নানা শঙ্কা বিরাজ করলেও উপস্থিতির হারে খুব একটা প্রভাব পড়েনি বলে জানা গেছে। 

গতকাল বৃহস্পতিবার পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে নিশ্চিত বলেন, পিএসসি ঘোষিত সময়ে  ৩ আগস্ট শুক্রবারের (আজকের পরীক্ষা) ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।  এর কোনো পরিবর্তন হবে না।

অস্থিতিশীল এ পস্থিতিতে যান চলাচলে অচল অবস্থা চলছে, এমন সময় পরীক্ষার্থীরা ঢাকায় এসে উপস্থিত হতে বিড়ম্বনায় পড়তে পারেন- এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, ‘৩৯তম বিসিএস পরীক্ষার রুটিন অনেক আগেই ঘোষণা করা হয়েছে। আর দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে বিসিএস পরীক্ষা স্থগিত করতে হবে। যথা সময়ে স্বাস্থ্য ক্যাডারে বিশেষ এ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তবে পরীক্ষার্থীদের উপস্থিতিতে বড় ধরনের প্রভাব না পড়লেও অনেকেই যথাসময়ে কেন্দ্রে পৌছাতে পারেননি। কেউ আবার অনুপস্থিত ছিলেন বলেও জানা গেছে কোনো কোনো সূত্রে।  রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশেষ এ বিসিএসে শুধু চিকিৎসক নেয়া হবে।  এতে লিখিত পরীক্ষায় আজ ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

অন্যান্য বিসিএস পরীক্ষার মতো এ পরীক্ষাতেও ঘড়ি, মোবাইল, ব্যাগ, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে হলে আসতে নিষেধাজ্ঞা ছিলো।  যা পূর্বেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬