শেরপুরে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

২৭ অক্টোবর ২০২৬, ১০:২৫ AM
গ্রেপ্তার মো. রেজাউল করিম (মাঝে)

গ্রেপ্তার মো. রেজাউল করিম (মাঝে) © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে ১০ পুরিয়া হেরোইনসহ মো. রেজাউল করিম (৫৪) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) রাতে শ্রীবরদী উপজেলার সাতানী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার মামদামারী গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলমের নেতৃত্বে সাতানী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১০ পুরিয়া হেরোইনসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বৃহস্পতিবার এইচএসসির ফল! প্রধানমন্ত্রীর ‘হ্যাঁ-না’, সচিবের কপাল কেন পুড়ল?

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, রেজাউল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬