বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ

২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ AM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো © সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। নতুন নাম কার্যকরের ঘোষণা দিয়ে গতকাল সোমবার গেজেট প্রকাশ করা  হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করা হলেও ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই থাকছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম এ প্রজ্ঞাপন জারি করেন। ফলে সরকারি নথিপত্র, দাপ্তরিক চিঠিপত্র, প্রজ্ঞাপনসহ সংশ্লিষ্ট কার্যক্রমে এখন থেকে মন্ত্রণালয়ের নতুন বাংলা নাম ব্যবহৃত হবে।

এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। সেই অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিক রূপ পেল।

নাম পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের বাংলা পরিচিতিতে পরিবর্তন এলেও ইংরেজি নাম অপরিবর্তিত থাকায় ওই ভাষায় এর নাম ব্যবহারে কোনো পরিবর্তন হচ্ছে না।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬