বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ © সংগৃহীত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নাম বদলে ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ বিজিবি পাবলিক কলেজ’ করার প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবটি যাচাই করে যৌক্তিকতাসহ প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য আবেদন পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৩ সালের ১০ জুলাই জারি করা ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)’-এর ১৪.৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রস্তাবটি পর্যালোচনা করতে হবে।
চিঠিতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের প্রস্তাব সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
