টুপটাপ রিসোর্টে অগ্নিকাণ্ড

ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি

২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ AM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ AM
অগ্নিকাণ্ডে নিহতরা

অগ্নিকাণ্ডে নিহতরা © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজের তালিকায় থাকা নাসরিন আক্তার মুক্তা (২৭) নামে এক নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ১০টি মরদেহের নমুনার সঙ্গে তার ডিএনএর কোনো মিল পাওয়া যায়নি।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপপরিদর্শক রিমন ঘোষ। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। উদ্ধার হওয়া ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তবে নিখোঁজ আরেক নারীর ডিএনএর সঙ্গে মরদেহগুলোর নমুনার মিল পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। একই দিন মামলার তদন্তের অগ্রগতি নিয়েও সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

শনাক্ত হওয়া নিহতদের মধ্যে ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকার একটি পরিবারের ছয় সদস্য রয়েছেন। তারা হলেন মৌলিতা মেহজাবিন আলভি (১৯), লায়লা জাহান নাবিলা (২৫), ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), ফারিয়ার ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং ফারিয়ার ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)।

নাফিস তেহামি ‘জেরিফ’ নামেও পরিচিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০২০-২১ শিক্ষাবর্ষে চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে পড়াশোনা করেছেন। মৌলিতা মেহজাবিন আলভি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা ও জনস্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত ছিলেন। আর লায়লা জাহান নাবিলা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী।

নিহত অপর চারজন ঢাকার শ্যামলীর একই পরিবারের সদস্য। তারা হলেন গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)। পরিবারটির স্থায়ী নিবাস যশোরের মণিরামপুরে বলে জানা গেছে।

এদিকে নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার সন্ধান না মেলায় তার অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তিনি ঢাকার আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে বেড়াতে কক্সবাজারে এসেছিলেন তিনি। তার স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা। মুক্তার বাবার নাম মোস্তফা কামাল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিখোঁজ মুক্তার সন্ধানে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬