কক্সবাজারে মেরিন ড্রাইভে অনুমোদনবিহীন ভবনে কউকের উচ্ছেদ অভিযান

২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ PM
সী-পাল হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত ভবনটিতে সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়

সী-পাল হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত ভবনটিতে সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ও উপজেলা প্রশাসন।  

সোমবার (২৬ অক্টোবর) সী-পাল হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত ভবনটিতে সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ, কউকের অথরাইজড অফিসার ফজলে রাব্বি ও সচিব (উপসচিব) সানজিদা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইনানী এলাকার একটি ভবন সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল।

২৬ সেপ্টেম্বর কউক ‘ভবনটিকে কেন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে না’ জানতে চেয়ে নোটিশ দেয়। কিন্তু মালিক পক্ষ কোনো ধরনের কাগজপত্র দেখাতে না পারায় সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। কউকের অথরাইজড অফিসার ফজলে রাব্বি জানান, পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ জানান, ভবনটি এসএস এন্টারপ্রাইজের মালিকানাধীন।

প্রায় এক বছর আগে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। এখনো নির্মাণকাজ চলছে। ভবনটি হোটেল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানা গেলেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

কউক সূত্রে জানা গেছে, ভবন নির্মাণের আগে কউকের প্রয়োজনীয় নকশা অনুমোদন ও নির্মাণের অনুমতি নেওয়া হয়নি।

এ কারণে ভবনটির কাগজপত্র যাচাই এবং নির্মাণকাজ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের পর অবৈধ অংশ অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬