‘কোটা সংস্কার আন্দোলন : ছাত্রলীগকে বাড়াবাড়ি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর’

২২ জুলাই ২০১৮, ০৩:০৫ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগকে বাড়াবাড়ি না করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাদের বলেন, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সভাশেষে আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে আমার সামনে ছাত্রলীগের নেতাদের বলেছেন- ছাত্রলীগের নামে যেন কোনো বাড়াবাড়ির অভিযোগ তিনি না পান।

রোববার সচিবালয়ে সডক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপ হবে না। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সংলাপ করতে হবে।

তিনি বলেন, বিএনপি এতদিন বলেছে- খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবে না। এখন এক কাঠি বাড়িয়ে বলছে- নির্বাচন তারা প্রতিহত করবে। আমরা জনগণকে নিয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করব।

ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো শর্তযুক্ত নির্বাচন করা সম্ভব নয়, সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন।।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬