ফাইল ছবি
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।
ইইডি’র প্রধান প্রকৌশলী হিসেবে হানজালার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৮ অগাস্ট বা তার যোগদানের তারিখ থেকে এক বছর বাড়িয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে।
২০১৪ সালের ২৯ জুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পান হানজালা। ২০১৬ সালের ২১ জুন চুক্তিতে ইইডি’র প্রধান প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়।