স্মার্টফোন হারিয়ে গেলে দ্রুত করবেন যে ৬ কাজ

০৮ জুন ২০২২, ০১:৪৭ PM
স্মার্টফোন

স্মার্টফোন © সংগৃহীত

বর্তমান সময়ে মানুষ স্মার্টফোন ব্যতীত এক মুহূর্তও কল্পনা করতে পারে না। নিত্যদিনের সঙ্গী এই স্মার্টফোন এখন শুধুমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবেই নয়, বরং আরও নানা কাজে ব্যবহৃত হয়ে থাকে। 

এতে মানুষের নানাবিধ তথ্য সেভ করা থাকায় কোন কারণে এটি হারিয়ে বা চুরি হয়ে গেলে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয়। এতে করে অনেকেই হতাশায় পড়েন। তবে এ নিয়ে হতাশার কিছু নেই। 

কিছু কাজ করে রাখলেই আপনার হারানো বা চুরি হয়ে যাওয়া স্মার্টফোনটি সহজেই খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যেকোনো ধরনের তথ্য থাকবে একদম নিরাপদ। চলুন জেনে নেওয়া যাক তেমনই বিষয়ে…  

১। স্মার্টফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে শুরুতেই আপনার ব্যবহৃত টেলিকম অপারেটরে যোগাযোগ করুন এবং নম্বরের আউটগোয়িং পরিষেবা সাময়িকভাবে ব্লক করার জন্য অনুরোধ করুন। 

আরও পড়ুন : যেভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখবেন 

২। হারানো বা চুরি হওয়া স্মার্টফোনটি খুঁজে পেতে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করুন। কারণ আপনার সিম ব্যবহার করে যেকোনো ধরনের অপরাধের সম্ভাবনা থেকেই যায়। এক্ষেত্রে দ্রুত থানায় সাধারণ ডায়েরি করতে হবে। 

৩। স্মার্টফোনে থাকা ফাইন্ড মাই মোবাইল সার্ভিস-এর মাধ্যমে হারানো বা চুরি হয়ে যাওয়া ফোন ফিরে পাওয়া যেতে পারেন। এজন্য লোকেশন গুগলের সাহায্যে সার্চ করতে পারবেন।

৪। আগে নিশ্চিত হোন ‘স্মার্টফোন হারিয়েছে বা চুরি হয়েছে কিনা।’ এরূপ হলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ টুলের সাহায্যে ফোনের ডেটা রিমুভ করে দেওয়া উত্তম। 

৫। দ্রুত ফোনের আইএমইআই নম্বর ব্লক করুন।

৬। অন্য ডিভাইস থেকে হারিয়ে যাওয়া ফোনের গুগল, ইমেইল বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর অ্যাকাউন্ট দ্রুত লগআউট করতে হবে।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬