চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২.৪ শতাংশ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ PM
রেমিট্যান্স

রেমিট্যান্স © টিডিসি সম্পাদিত।

চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ২২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময় প্রবাসীরা দেশে ২ হাজার ৭৯২ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক জানায়, ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা দেশে ২ হাজার ৭৯২ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪ হাজার ১৪৬ কোটি টাকা (এক ডলারে ১২২.৩০ টাকা ধরে)। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ২৮১ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২২ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৮ হাজার ২৪২ মিলিয়ন মার্কিন ডলার।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ। এর আগের অর্থবছর ২০২৩-২৪ এ অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৫.৭৮ শতাংশ।

ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬