ঈদে ঢাকা ছাড়েন প্রায় পৌনে এক কোটি সিম গ্রাহক

০১ মে ২০২২, ০৩:৩২ PM
পরিবারের সঙ্গে ঈদ পালন করতে ঢাকা ছাড়েন অনেকে

পরিবারের সঙ্গে ঈদ পালন করতে ঢাকা ছাড়েন অনেকে © ফাইল ছবি

ঈদ মানেই আনন্দ। আর পরিবার পরিজনদের নিয়ে ঈদ পালন করা সে আনন্দকে আরও বাড়িয়ে দেয় বহুগুণে। আর তাই ঈদের আগে পরিবারের সঙ্গে ঈদ পালন করতে ঢাকা ছাড়েন অনেকে। 

এদিকে ঈদের আগে ৪ দিনে (২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত) ঢাকা ছাড়েন প্রায় পৌনে ১ কোটি মোবাইল সিম গ্রাহক। এর মধ্যে গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লক্ষ ৯ হাজার মোবাইল সিম।

আজ রবিবার (১ মে) দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেবসুক পেজে এই তথ্য জানান।

তিনি জানান, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লক্ষ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন, ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে, আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬