একই প্যাকেজ আবার কিনলে অব্যবহৃত ডাটা ফেরত পাওয়া যাবে

১৫ মার্চ ২০২২, ০৪:৩৯ PM
ডাটা প্যাকেজ

ডাটা প্যাকেজ © সংগৃহীত

মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ রিনিউ করলে অব্যবহৃত ডাটা ব্যবহার করতে পাবেন মোবাইল ইন্টারনেট গ্রাহকরা।

অর্থাৎ, একই প্যাকেজ আরেকবার কিনে নিলে আগের মেয়াদের অব্যবহৃত ডাটা হারাবেন না গ্রাহকরা। এর আগ পর্যন্ত ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হলেই অব্যবহৃত ডাটা আর ব্যবহারের উপায় ছিল না।

মঙ্গলবার (১৫ মার্চ) বিটিআরসি ভবনে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই কার্যক্রমের উদ্বোধন করেন।

কমিশনের মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নির্দেশনা উপস্থাপন করেন।

আরও পড়ুন: পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করবেন যেভাবে

আগের নিয়মে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহক একই মেয়াদের একই প্যাক কিনলে শুধু অব্যবহৃত ডাটা ক্যারি ফরোয়ার্ড করতে পারতেন। নতুন নিয়মে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পূর্বে গ্রাহক ভিন্ন মেয়াদের ডাটা প্যাক কিনলে তিন দিন মেয়াদের ডাটা প্যাক পুরো ৩০ দিন ব্যবহার বা ক্যারি ফরোয়ার্ড করতে পারবেন।

নতুন নির্দেশনায় নিয়মিত প্যাকেজ ও গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের সংখ্যা ৪০-৪৫ এবং সর্বোচ্চ ৫০টি। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজের সংখ্যা ১০টি ও সর্বোচ্চ ১০টি। এতে মোট প্যাকেজের সংখ্যা হলো ৯৫টি।

নতুন নির্দেশনায় সব প্যাকেজের মেয়াদকাল ৩, ৭, ১৫ ও ৩০ দিন করতে হবে। মোবাইল অপারেটর যেকোনো নিয়মিত প্যাকেজ চালু করলে তার মেয়াদ হবে ন্যূনতম এক মাস। নতুন নির্দেশনায় প্যাকেজের সংখ্যা নির্দিষ্ট করায় গ্রাহক সহজেই তার পছন্দমতো বাছাই করতে পারবেন। গ্রাহক তার পছন্দ অনুযায়ী নিরর্দিষ্ট মেয়াদের প্যাকেজ কিনতেও পারবেন।

এর মাধ্যমে টেলিকম জায়ান্টদের নির্ধারিত মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে থাকা সময়ের সীমাবদ্ধতা দূর হলো। মঙ্গলবার বিটিআরসি ঢাকায় এক ইভেন্ট আয়োজন করে নতুন ডেটা প্যাকেজ এবং প্যাকেজ নবায়নের পদ্ধতি ঘোষণা করে।

স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950