হ্যাকারদের নজরদারিতে ফেসবুকের ৫০ হাজার অ্যাকাউন্ট

১৭ ডিসেম্বর ২০২১, ০৪:২৯ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

হ্যাকাররা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে বিশ্বজুড়ে প্রায় ৫০ হাজার মানুষের ওপর নজরদারি করেছেন। ভারত, ইসরায়েলসহ বিভিন্ন দেশের আড়িপাতার প্রতিষ্ঠান এ কাজে যুক্ত ছিল। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। খবর  এএফপির।

মেটা জানায়, প্রায় ১০০টি দেশের অধিকারকর্মী, ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকদের ওপর নজরদারি করেছে প্রতিষ্ঠানগুলো। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রায় দেড় হাজার পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পেজ ব্যবহার করে মূলত তথ্য হাতিয়ে নেওয়া হতো।

আরও পড়ুন: জেনে নিন কীভাবে ভেরিফায়েড করবেন আপনার ফেসবুক প্রোফাইলটি

হ্যাকিং প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে মেটা। নতুন এই পদক্ষেপের মধ্য দিয়ে সেই বার্তাই দিল। যদিও কীভাবে এসব আড়িপাতার প্রতিষ্ঠানগুলোর সন্ধান মিলল, এ বিষয়ে কোনো ব্যাখ্যা ফেসবুক বা মেটার পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে তারা নিয়মিতভাবেই ভুয়া ও ক্ষতিকর অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে।

আরও পড়ুন: পিএসসির নামে ফেসবুক পেজটি ভুয়া

ব্যবস্থা নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের ব্ল্যাক কিউব। এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করেছিলেন ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনার দায়ে সাজাপ্রাপ্ত হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন। ভারতের বেলট্রক্স নামের একটি প্রতিষ্ঠানের নাম এসেছে। কবওয়েবস টেকনোলজিস, কগনাইট, ব্লুহোয়াক সিআইয়ের অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক। এছাড়া উত্তর মেসিডোনিয়ার সাইট্রক্স ও চীনের আরেকটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও মুছে দেওয়া হয়েছে।

 

জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9