১৬ ডিসেম্বরকে ঘিরে নাশকতার ছক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ AM
আনোয়ার পারভেজ টিংকু

আনোয়ার পারভেজ টিংকু © সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার টিংকু কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-গুলশান বিভাগ।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল। এ সময় নিজ বাসা থেকে আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার আনোয়ার পারভেজ টিংকুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই প…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নি…
  • ২৫ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বরকে ঘিরে নাশকতার ছক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয়…
  • ২৫ নভেম্বর ২০২৬
পাবনায় অবৈধভাবে ৪৮ বস্তা সার মজুতের অভিযোগে ২ ডিলারকে জরিমা…
  • ২৫ নভেম্বর ২০২৬
রাতে কমার পর সাতসকালেই বিশ্ববাজারে ফের সোনার দামে বড় পতন
  • ২৫ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে কলেজ শিক্ষার্থী অহনা
  • ২৫ নভেম্বর ২০২৬