পাবজি-ফ্রি ফায়ারের মত ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ

২৫ আগস্ট ২০২১, ০৮:৩০ AM
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন © লোগো

উচ্চ আদালতের নির্দেশনার পর দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
 
পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধে মঙ্গলবার (২৪ আগস্ট) বিটিআরসি থেকে চিঠি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থার এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, আমরা উচ্চ আদালত থেকে এ সংক্রান্ত নির্দেশনা হাতে পেয়েছি। এরপর সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।  
 
এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত ১৬ আগস্ট বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন।
 
বিটিআরসির ওই কর্মকর্তা জানিয়েছেন, অনলাইনে ক্ষতিকর গেম বা অ্যাপেরও তালিকা করা হচ্ছে। যেগুলো বন্ধ করা সম্ভব হবে না সেগুলোর বিষয়ে তাদের কার্যালয়কে চিঠি দেওয়া হবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬