বাংলা নববর্ষে গুগলের বিশেষ ডুডল

১৪ এপ্রিল ২০২১, ০৮:৪৪ AM
গুগলের বিশেষ ডুডল

গুগলের বিশেষ ডুডল © সংগৃহীত

পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। নিজেদের হোমপেজে বিশেষ এই ডুডল প্রকাশের মাধ্যমে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল।

গুগলের বিশেষ ডুডলে স্থান পেয়েছে মঙ্গল শোভাযাত্রা জন্য ব্যবহৃত শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ, প্রতীক ও রং তুলি। বিশেষ এই ডুডলে ক্লিক করলেই পহেলা বৈশাখ নিয়ে বিভিন্ন তথ্য প্রদর্শন করছে গুগল।

বিশেষ বিশেষ দিন, উৎসব কিংবা কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম ও মৃত্যুবার্ষিকীকে বিশেষ এই ডুডল প্রকাশ করে থাকে গুগল। বাংলাদেশের বিভিন্ন দিবস উপলক্ষেও বিভিন্ন সময় বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় ‍দিবস উপলক্ষেও বিশেষ ডুডল প্রকাশ করেছিল গুগল।

পহেলা বৈশাখ বাঙালির নতুন বছরের প্রথম দিন। এ দিনকে কেন্দ্র বাঙালি বিভিন্ন ধরণের উৎসবের আয়োজন করে থাকে। কিন্তু মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর অনেকটাই বর্ণহীন পহেলা বৈশাখ। সরকার দেশে ৮ দিনের লকডাউন ঘোষণা করেছে আজ থেকে। তাই ঘরে বসে এবার পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। আজ বাসায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাটবে দিনটি। তবুও আজ পুরনো বছরের জীর্ণকে পেছনে ফেলে নতুনভাবে শুরুর সংকল্প নেবে বাঙালি।

ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৪ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬