হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে টাকা!

১৬ জুন ২০২০, ১০:১৪ PM

© ফাইল ফটো

চ্যাটিং কিংবা ছবি আদান প্রদানের মতোই হোয়াটসঅ্যাপে অর্থ পাঠানো যাবে। সম্প্রতি ব্রাজিলে এ ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। খবর- রয়টার্সের

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৮ সালে ভারতে এ ব্যবস্থাটির পরীক্ষা প্রথম শুরু করলেও ব্রাজিলেই প্রথম দেশজুড়ে সেবাটি আনুষ্ঠিকভাবে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সঙ্গে এসেছে নতুন ফিচারও। বিভিন্ন ব্যবসার জন্য সরাসরি অর্থ পাঠানো যাবে ফিচারটির মাধ্যমে।

আজ মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে মার্ক জাকারবার্গ বলেন, ‘আমরা ব্রাজিলে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য অর্থ প্রদান করার ফিচার চালু করেছি। হোয়াটসঅ্যাপে এখন ফটো শেয়ার করে নেওয়ার মতো অর্থ প্রেরণ এবং গ্রহণ করা যাবে’।

তিনি বলেন, আমরা হোয়াটসঅ্যাপের মধ্যেই ছোট ছোট বিজনেসগুলোর বিক্রয় বাড়ানোর চেষ্টা করছি। এটি করার জন্য, আমরা ‘ফেসবুক পে’ তৈরি করছি, যা আমাদের অ্যাপ্লিকেশনগুলোতে অর্থ প্রদানের জন্য একটি সুরক্ষিত এবং ধারাবাহিক উপায় সরবরাহ করে।

যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬