আম্ফানে লণ্ডভণ্ড রাজশাহী, ২৫ শতাংশ আম নষ্ট

২১ মে ২০২০, ১১:৫৫ AM

রাজশাহী অঞ্চলে ঘূর্ণিঝড় আম্ফানে কারণে ডালপালা ভেঙে বহু আম ঝরে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে আম বাগান মালিকরা। ফল গবেষণার সাথে জড়িতরা বলছেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও শতকরা ২০ থেকে ২৫ ভাগ আম নষ্ট হয়েছে।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে লণ্ডভণ্ড রাজশাহী অঞ্চল। ঘূর্ণিঝড় আম্ফানের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমের। ডালপালা ভেঙে পড়ে আছে অনেক আম। করোনার কারণে আম বাজারজাতকরণ নিয়ে চিন্তায় ছিলেন বাগান মালিকরা। এবার মরার ওপর খাড়ার ঘা।

ফল গবেষণার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা জানান, এ অঞ্চলের শতকরা ২০ থেকে ২৫ ভাগ আম পড়ে গেছে। এ অবস্থায় এ বছর আমের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬