জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি

২৯ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ PM
ম্যানেজার নিয়োগে আবেদন চলছে নগদ লিমিটেডে

ম্যানেজার নিয়োগে আবেদন চলছে নগদ লিমিটেডে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি গভর্নমেন্ট রিলেশনশিপ (করপোরেট অ্যাফেয়ার্স) বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৭ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ জানুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;

পদের নাম: ম্যানেজার;

বিভাগ: গভর্নমেন্ট রিলেশনশিপ (করপোরেট অ্যাফেয়ার্স);

পদসংখ্যা: ১টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে বিকাশ লিমিটেড, আবেদন শেষ ৩ ফেব্রুয়ারি

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:

কর্মস্থল: ঢাকা;  

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*আর্থিক পরিষেবা ও ডিজিটাল পেমেন্টে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ট্রেইনি জুনিয়র অফিসার নেবে সাউথইস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম 

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নোবিপ্রবি শিবিরের ‘ঈদ প্রীতিভোজ’
  • ২৭ মে ২০২৬
কালবৈশাখীর তাণ্ডব, মনপুরায় লণ্ডভণ্ড বসতঘর-ব্যবসাপ্রতিষ্ঠান
  • ২৭ মে ২০২৬
৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • ২৬ মে ২০২৬
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬