আরও এক হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

১৯ মে ২০২০, ০৪:০৪ PM

© সংগৃহীত

অডিট আপত্তি নিয়ে আপিল বিভাগের নির্দেশনা মেনে শেষ কিস্তির এক হাজার কোটি টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দিয়েছে গ্রামীণফোন। আজ মঙ্গলবার (১৯ মে) বিটিআরসির কাছে হাজার কোটি টাকার ব্যাংক ড্রাফট জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ নিয়ে অনলাইন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এ তথ্য জানান।

গত ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের রিভিউ পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে অডিট নিম্পত্তির চূড়ান্ত ফলাফলের সঙ্গে সমন্বয়যোগ্য শেষ কিস্তির এক হাজার কোটি টাকা জমা দেয় গ্রামীণফোন। এই জমাদানের মাধ্যমে বিটিআরসিতে মোট দুই হাজার কোটি টাকা দিলো। এর আগে গত ২৩ ফেব্রয়ারি বিটিআরসিতে এক হাজার কোটি টাকা জমা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬