ফেসবুকে গাঁজার ছবি পোস্ট, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক

১৮ মে ২০২০, ১১:৩৩ PM

© সংগৃহীত

ফেসবুক পেজে গাঁজার ছবি পোস্ট করায় ফারহান ইমতিয়াজ নাঈম (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-২। সোমবার (১৮ মে) সকালে তাকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে আটক করা হয়। র‌্যাব জানিয়েছে, নাঈমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক মো. জাহিদ আহসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফেসবুক পেজে নেশা জাতীয় দ্রব্যের (গাঁজা) বিভিন্ন ধরনের ছবি পোস্টের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করার দায়ে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় মামলা হয়েছে।

৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬