বিটিআরসিকে আরও ১ হাজার কোটি টাকা দিচ্ছে গ্রামীণফোন

১৮ মে ২০২০, ০৬:০৮ PM

© ফাইল ফটো

সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আরও এক হাজার কোটি টাকা পরিশোধ করতে যাচ্ছে গ্রামীণফোন।  আগামীকাল মঙ্গলবার (১৯ মে) এ টাকা দেয়া হবে বলে জানা গেছে।

বিটিআরসির মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান আজ সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি প্রথম কিস্তির এক হাজার কোটি টাকা পরিশোধ করে গ্রামীণফোন।

গত ২০ ফেব্রুয়ারি আদালতের দেয়া নির্দেশ অনুযায়ী এ টাকা দেয়া হয়েছে। আদেশ অনুযায়ী দ্বিতীয় কিস্তির এক হাজার কোটি টাকা জমা দেয়ার জন্য তাদের ৩০ মে পর্যন্ত সময় রয়েছে।

জাকির হোসেন খান বলেন, বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে আগামীকাল এ অর্থ পরিশোধ করার কথা জানিয়েছে গ্রামীণফোন। টাকা গ্রহণে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি গ্রামীণফোন। দেশের মোট মোবাইল সংযোগের ৪৫ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে অপারেটরটির।

পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬