প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে

২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ জন প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটেও আলোচনা শেষ হয়নি।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। আলোচনা শেষে বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানা যেতে পারে।

জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আমাদের আলোচনা চলছে। বিস্তারিত আলোচনা শেষে জানানো যাবে।’

এদিকে আগামী শনিবার থেকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু হতে পারে। তবে আবেদন সংক্রান্ত প্ল্যাটফর্ম তৈরি না হলে আবেদন আগামী রবিবার থেকে শুরু হবে বলে জানা গেছে।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘আবেদনের প্ল্যাটফর্ম প্রস্তত না করা পর্যন্ত আবেদন শুরুর তারিখ চূড়ান্ত করা যাচ্ছে না। তবে নির্বাচনের ছুটি শুরুর পূর্বেই আবেদনের প্রক্রিয়া শেষ করে রাখার পরিকল্পনা করা হয়েছে। আমরা প্রতিনিয়ত টেলিটকের সঙ্গে যোগাযোগ করছি।’

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সারা দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯টি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানের পদ শূন্য রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ রয়েছে ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ ১৯০টি।

সূত্রের তথ্যানুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাস কলেজে অধ্যক্ষ ৫৮৪টি, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩টি, সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২টি। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৫০৪টি শূন্যপদ রয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের প্রতিষ্ঠানে অধ্যক্ষ ৩৪টি, উপাধ্যক্ষ ৫৩টি পদ শূন্য। ফাজিল পর্যায়ের অধ্যক্ষ ২০২টি, উপাধ্যক্ষ ৩৪৩টি; আলিম অধ্যক্ষ ২১৯টি, উপাধ্যক্ষ ৩৭৭টি; দাখিলের সুপারিনটেনডেন্ট ৮৯৯টি, সহকারী সুপারিনটেনডেন্ট ১ হজার ৪টিসহ মোট শূন্যপদ ৩ হাজার ১৩১টি পদ শূন্য রয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ ১১০টি। ভোকেশনালের সুপারিনটেনডেন্ট ৪০টি, সহকারী সুপারিনটেনডেন্ট ৪০টিসহ মোট শূন্যপদ রয়েছে ১৯০টি।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9