পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে কাপল ডিনার করাবে ভিভো

১২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৭ PM

© টিডিসি ফটো

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশী গ্রাহকদের জন্য ‘ভিভো ভালোবাসায় ফাল্গুন’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে মোবাইল নির্মাতা এ প্রতিষ্ঠানটি। এ ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য থাকছে কাপল ডিনারের সুযোগ। ক্যাম্পেইনটি চলবে আগামী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি।

ঢাকায় ভিভোর চারটি ব্র্যান্ডশপ- যমুনা ফিউচারপার্ক, বনশ্রী, ইস্টার্ন প্লাজা ও টোকিও স্কয়ারে খোলা হয়েছে ভ্যালেন্টাইন বুথ। ক্যাম্পেইনে অংশ নিতে এ ব্র্যান্ডশপগুলোর সামনে কাপল ছবি তুলতে হবে। এরপর ছবিটি নিজের ফেসবুক টাইমলাইনসহ ইভেন্টের ফেসবুক পেজে পোস্ট করতে হবে। লিখতে হবে #vivoBhalobashayFalgun।

আপলোড করা ছবিগুলোর মধ্যে নির্বাচিত চারটি কাপলের ছবি ভিভোর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোলের মাধ্যমে পোষ্ট করা হবে। ১৯ ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোটের ভিত্তিতে দুইটি কাপলকে বিজয়ী ঘোষণা করা হবে। তারা ২২ ফেব্রুয়ারি ডিনারের সুযোগ পাবেন। ক্যাম্পেইন সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিভো বাংলাদেশের ফেসবুক পেজ থেকে জানা যাবে।

এ বিষয়ে ভিভোর ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ‘উৎসবপ্রিয় বাঙালিদের জন্য রঙিন উপলক্ষ পহেলা ফাল্গুন। আর এ বছর একই দিনে ভ্যালেন্টাইন ডেও পালিত হবে। তরুণ প্রজন্মের সঙ্গে এ উৎসব-আনন্দ ভাগাভাগি করে নিতে ভিভোর এ আয়োজন।’

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬