ফেসবুকে আমিই নাম্বার ওয়ান— জাকারবার্গকে ট্রাম্প

০৭ জানুয়ারি ২০২০, ০৫:০৬ PM

© সংগৃহীত

বৈশ্বিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে নাম্বার ওয়ান দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সম্প্রতি এক সঙ্গে রাতের খাবার খাওয়ার সময় ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তাকে এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

গতকাল সোমবার রেডিও টক শোতে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। তবে কবে জাকারবার্গের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে সে কথা বলেননি ট্রাম্প।

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, জাকারবার্গের সঙ্গে ট্রাম্পের সর্বশেষ রাতের খাবার খাওয়ার সময়টা ছিল গত অক্টোবর মাসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশংসা করে রেডিও টক শোর উপস্থাপক রাশ লিমবাউকে ট্রাম্প বলেন, টুইটারের মতো প্ল্যাটফর্ম না থাকলে নির্বাচনে তিনি হেরে যেতেন। টুইটারে তার ৭ কোটি অনুসারী রয়েছেন। তিনি পেশাদার সংবাদমাধ্যমের চেয়ে টুইটারকে বেশি প্রাধান্য দেন। কারণ, তিনি গণমাধ্যমকে একপেশে বলে মনে করেন।

ট্রাম্প বলেন, সোশ্যাল মিডিয়া না থাকলে প্রকৃত সত্য বিষয়টি তিনি বের করে আনতে পারতেন না। [ডেইলি মেইল]

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬