ইসলামী ব্যাংকের সঙ্গে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশের চুক্তি

০৯ মার্চ ২০২৬, ০৩:২৪ PM
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশের (এডব্লিউসি) মধ্যে একটি সমঝোতা স্মারক ৮ মার্চ (রবিবার) ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়েছে। 

এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং ডেবিট-ক্রেডিট কার্ডধারী গ্রাহকবৃন্দ অগ্রাধিকারভিত্তিতে ও বিশেষ সুবিধায় এডব্লিউসিতে স্বাস্থ্য পরীক্ষা, সুস্থতা প্রোগ্রাম এবং জীবনধারা পরিবর্তন বিষয়ে সেবা পাবেন। এ ছাড়া সেবার পরিধির মধ্যে রয়েছে, স্বাস্থ্যসেবা ও জীবনধারা পরিষেবা, কার্যকরী এবং সমন্বিত ঔষধ পরামর্শ, পুষ্টি ও জীবনধারা পরামর্শ, রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কর্মসূচি, ওজোন থেরাপি, ফিজিওথেরাপি, পিআরপি থেরাপি এবং ফটোথেরাপি রোগ নির্ণয় এবং ল্যাবরেটরি পরীক্ষা স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা প্রচারণা।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের উপস্থিতিতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো. মাহবুবুল হক এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও এডব্লিউসির ম্যানেজার অপারেশন্স কামরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এই চুক্তির মাধ্যমে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধার মধ্যে রয়েছে ১০০% ফ্রি ডাক্তার কনসালটেশন, ১০০% ফ্রি পুষ্টিবিদের কাউন্সেলিং, ৩৫% ছাড়ে ডায়াগনস্টিক টেস্ট, ২০% ছাড়ে ওজোন থেরাপি, ২০% ছাড়ে গ্রিন কিচেন (হেলদি রেস্টুরেন্ট), ২০% ছাড়ে জিও ন্যাচারাল প্রোডাক্টস এবং সম্পূর্ণ বিনামূল্যে হেলথ সেমিনারে অংশগ্রহণ।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬