জ্যামের কবল থেকে রেহাই দিতে এবার আসল উড়ন্ত ট্যাক্সি

১৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এয়ার ট্যাক্সি

এয়ার ট্যাক্সি © সংগৃহীত

আধা ঘণ্টার হাঁটার পথ গাড়িতে পাড়ি দিতে ঘণ্টা পার হয়ে যায় জ্যামের কারণে— এমন পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন। ভোগান্তি কমাতে এই ট্যাক্সি মাত্র ৫ মিনিটে পৌঁছে দেবে গন্তব্যে। এমনই পরিষেবার দেখা মিলবে ভারতে। দেশটির সরলা এভিয়েশন এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডকে এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি লঞ্চ করতে যাচ্ছে।

কোনো ব্যক্তির রাস্তা দিয়ে গন্তব্যে যেতে যেখানে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা, সেখানে এই এয়ার ট্যাক্সি  এয়ার ট্যাক্সির ভাড়া কত হতে পারে? জানা যায়, যদি এই এয়ার ট্যাক্সির মাধ্যমে কেউ ভ্রমণ করতে চান তাহলে তাকে প্রায় ২০ মিনিটের জন্য ১৭০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

চালু হলে আপাতত এই এয়ার ট্যাক্সিটি বেঙ্গালুরুর শহরের প্রধান প্রধান জায়গা থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে বলে জানা গেছে।এর ফলে মানুষের যাতায়াতের সময় অনেকটা বাঁচবে। কারণ এই এয়ার ট্যাক্সি হেলিকপ্টারের মতো আকাশে উড়বে। আর সব থেকে বড় কথা হলো- এটির ব্যবহারের মাধ্যমে পরিবেশে কোনো দূষণ ঘটবে না।

তবে এয়ার ট্যাক্সির এই প্রোজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এই উড়ন্ত ট্যাক্সির প্রোটোটাইপ এখনও তৈরি হয়নি। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতেও কয়েক বছর সময় লাগতে পারে। বিআইএএলের মতে, বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু হতে প্রায় দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬