ভিডিও ফিচার যুক্ত হচ্ছে এক্সে

৩১ আগস্ট ২০২৪, ১২:১০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
ভিডিও ফিচার যুক্ত হচ্ছে এক্সে

ভিডিও ফিচার যুক্ত হচ্ছে এক্সে © সংগৃহীত

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জুম, গুগল মিট ও মাইক্রোসফট টিমস চালু থাকলেও এতোদিন ভিডিও কনফারেন্স চালু ছিল না। তবে এবার এই সুবিধাটিও যুক্ত হতে যাচ্ছে এক্সে।

এ সুবিধা চালু হলে এক্সে অডিও-ভিডিও কলের পাশাপাশি ভবিষ্যতে একাধিক ব্যক্তির সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সও করা যাবে। নতুন টুলটির কার্যকারিতা পরীক্ষা চলছে বলে জানা গেছে টেক ক্র্যাঞ্চের খবরে।

তবে নতুন এই টুল বিষয়ে এখনো এক্স আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। ক্রিস পার্ক নামের এক প্রতিষ্ঠানের এক কর্মী টুলটি ব্যবহারের ছবি প্রকাশ করে এক্সে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ভিডিও কনফারেন্সিং টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো সহকর্মীদের সঙ্গে সফলভাবে অনলাইন সভা করা সম্ভব হয়েছে। 

এ টুলকে গুগল হ্যাংআউটস, জুম, মাইক্রোসফট টিমস ও এডব্লিউএস (অ্যামাজন) চাইমের বিকল্পও বলা যেতে পারে।

তবে এ টুল নিয়ে বেশ জোরেসোরে আলোচনা শুরু হওয়ার মূল কারণ হলো ক্রিস পার্ক প্রতিষ্ঠানের ওই কর্মীর পোস্টে ফায়ার ইমোজি দিয়েছেন ইলন মাস্ক। আর তাতেই শোরগোল পরে যায় সারা দুনিয়ায়।

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না : শিক্ষ…
  • ১০ আগস্ট ২০২৬
দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬