হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, নিয়ম না মানলে নিষিদ্ধ হবে অ্যাকাউন্ট

০৫ মে ২০২৪, ১০:৪৯ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

বর্তমানে মেসেজিং অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ জনপ্রিয় ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সময় নতুন ফিচার আনে হোয়াটসঅ্যাপ। এবার নতুন ফিচারে ব্যবহারকারীদের সুরক্ষার ওপর জোর দেওয়া হবে। নিয়ম ভাঙলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হবে। ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ।

ব্যবহারকারীদের নিরাপত্তার কথা ভেবে দিন দিন কঠোর হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি। শিগগির আসতে চলেছে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন ফিচার। এই ফিচারের নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে চ্যাটিং করা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় ফিচারটি খুব শিগগির রোল আউট করবে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে থেকে জানা গেছে, অ্যাপে যে ফিচারটি যুক্ত হবে তা না মানলে কিছু সময়ের জন্য চ্যাটিং করতে পারবেন না। অ্যাপ তো খুলবে কিন্তু কাজ করবে না। সব ফিচার নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে এটি নতুন চ্যাটিংয়ের ক্ষেত্রে। পুরাতন চ্যাটে যারা রয়েছেন তাদের সাথে যোগযোগ বা চ্যাটিং চালিয়ে যাওয়া যাবে। ইউজারের যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় তার শর্তসাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে মেটা।

এরই মধ্যে প্ল্যাটফর্মে একাধিক অটোমেটেড টুল বসিয়ে রেখেছে হোয়াটসঅ্যাপ। যাদের কাজ হলো অ্যাপে কোনো স্প্যাম, বাল্ক মেসেজ এবং অন্যান্য অপব্যাবহার হচ্ছে কি না দেখা। হোয়াটসঅ্যাপের অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন থাকায় স্বাধীনভাবে কাজ করে এই অটোমেটিক টুলগুলো। যদি কোনো অপব্যবহার বা স্প্যামিং ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হবে।

আরও পড়ুন: আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখবেন যেভাবে

কিছুদিন আগে নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ করতে নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে চ্যাট এবং ছবি ও ফাইল কীভাবে সুরক্ষিত রাখবেন তা জানেন না অনেকেই। এর ফলে সাইবার অপরাধীদের ব্ল্যাকমেইলিং, ফিশিং ও বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন কেউ কেউ। তবে কয়েকটি নিরাপত্তা ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখা সম্ভব।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence