জনতা ব্যাংক পিএলসির চট্টগ্রাম হাটহাজারী শাখার নতুন ভবনের উদ্বোধন

২৩ এপ্রিল ২০২৪, ০৭:০৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
নতুন ভবনের উদ্বোধন

নতুন ভবনের উদ্বোধন © টিডিসি ফটো

উন্নততর সেবা নিশ্চিতকল্পে চট্টগ্রামের হাটহাজারী শাখার জনতা ব্যাংক পিএলসির স্থানান্তরিত নতুন ভবনের ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে হাটহাজারী মডেল থানার বিপরীতে সেন্টার প্লাজার দ্বিতীয় তলায় শাখার কার্যক্রমের উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এস এম আব্দুল ওয়াদুদ এবং হাটহাজারী পৌরসভার স্থানীয় পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী। 

এ সময় ব্যাংকের শাখাটির উপ-মহাব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক শফিউল আলম এবং বাদল কান্তি দাশ, শাখা ব্যবস্থাপক জুয়েল কান্তি দাশসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকবৃন্দ ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন। কর্মকর্তাবৃন্দ ও পৌর প্রশাসক গ্রাহকদের সাথে মতবিনিময় করে ব্যাংকিং সেবা আরও গতিশীল ও উন্নত করার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি, হাটহাজারী শাখা স্বাধীনতার পূর্ব থেকে হাটহাজারী উপজেলায় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ব্যাংকিং সেবা সহজীকরণে গ্রাহকরা সন্তুষ্টি প্রকাশ করেন।

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বৃষ্টিতে ভিজে …
  • ১০ আগস্ট ২০২৬
জামিন পেলেন এমপি গাজী নজরুল
  • ১০ আগস্ট ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬